প্রিয় পাঠক স্বাগত জানাচ্ছি আপনাকে,আমার এই পোস্টে আমি মানুষ সৃষ্টির প্রক্রিয়া,কাঠামো সমূহ এবং জীবন্ত কন্যা সন্তানকে কবর,প্রত্যেক শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে,সেই বিষয়টি কুরআনের আলোকে উপস্থাপন করব.
সূচিপত্র
- প্রথম মানুষ সৃষ্টি,সঙ্গিনী সৃষ্টি
- মানুষের রুহ কি? সকল রুহ সৃষ্টি
- কেন ও কখন স্বীকারোক্তি নিয়েছিলেন?
- মানুষকে কেন সৃষ্টি করলেন
- মানুষ সৃষ্টির পর্যায়,মানুষ সৃষ্টির কাঠামো
- মানুষ সৃষ্টি করেছেন ত্রিবিধ অন্ধকারে
- মানুষ সৃষ্টি নিয়ে কোরআনের আয়াত
- মানুষের মূল্যবান অঙ্গ সৃষ্টি
- প্রত্যেক শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করেন
- কেন কন্যা হলে মুখ কালো করে ফেলে এবং মাটিতে পুঁতে ফেলত
- মানুষের জীবনের ধারাবাহিকতা
- পৃথিবীতে মানুষের অবস্থান কাল
- মানুষ এর হায়াত বৃদ্ধি বা কম
- উপসংহার
প্রথম মানুষ সৃষ্টি

আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাই সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে.নিজ হাতে আকৃতি দিয়েছেন.তারপর রুহ সঞ্চার করলেন.সবকিছু শিখালেন.
সঙ্গিনী সৃষ্টি
আল্লাহ তাআলা প্রথমে আদম সৃষ্টি করার পর তার পাজরের একটি হাড় থেকে তার সঙ্গিনী হাওয়া (আ:)কে সৃষ্টি করেন,যেন তার কাছে সে শান্তি পায়,এবং পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন.তারপর তাদের দুজন থেকে বহু নর-নারী বিস্তার করেন এই পৃথিবীতে.
মানুষের রুহ কি?
তারা রুহ সম্বন্ধে আপনাকে প্রশ্ন করে,বলুন,রুহ আমার রবের নির্দেশ মাত্র, তোমাদেরকে সামান্য জ্ঞানই প্রদান করা হয়েছে.(১৭ নং সূরা বনী ইসরাঈল ৮৫)
সকল রুহ সৃষ্টি
তিনি হযরত আদম (আ:)এর পৃষ্ঠ হতে তাদের বংশধর (রুহ) বের করেন, এবং সকল রুহ কে আল্লাহ প্রশ্ন করেন, আমি কি তোমাদের রব নই? তখন সকল রুহ উত্তর দিল,হ্যাঁ অবশ্যই,আমরা সাক্ষ্য দিলাম.সকল রুহ একসাথে যেইখানে থাকে,তাকে আমরা রুহজগৎ বলি.

কেন স্বীকারোক্তি নিয়েছিলেন?
আল্লাহ এই স্বীকারোক্তি নিয়েছিলেন এই জন্য যে,যেন বলতে না পার, আমাদের পূর্বপুরুষতো শিরক করত,আমরা তো পরের বংশধর.বিভ্রান্তদের কৃতকর্মের জন্য কি আমাদের ধ্বংস করবেন? যেন না বল-আমরা এই ব্যাপারে বেখবর ছিলাম.এই বিষয়টি ৭নং সূরা আ-রা-ফের ১৭২, ১৭৩ নম্বর আয়াতে উল্লেখ আছে.
কখন এই স্বীকারোক্তি নিয়েছিলেন

হাদিসে কুদসিতে আছে যে,আল্লাহ এই স্বীকারোক্তিটি নিয়েছিলেন, (আমি কি তোমাদের রব নই?) হযরত আদম (আ:)কে যখন জান্নাতে থেকে বের করার পর এই ঘটনাটি ঘটেছিল.এই স্বীকারোক্তি স্বয়ং আল্লাহ নিয়েছেন এবং সকল ফেরেশতাগন সাক্ষী রয়েছেন.
মানুষকে কেন সৃষ্টি করলেন

- আল্লাহ মানুষকে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছেন, শ্রবণ শক্তি,দৃষ্টি শক্তি ও হৃদয় প্রদান করেছেন পরীক্ষা করার জন্য.
- আর আমার দাসত্বের জন্যই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি.৫১ নং সূরা যা-রিয়াত ৫৬
- আর তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি বানিয়েছেন এবং এককে অন্যের উপর মর্যাদা দিয়েছেন,যেন তিনি পরীক্ষা করতে পারেন.
- নিশ্চয়ই আপনার রব শাস্তিদানের তৎপর এবং নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল,দয়ালু.৬ নং সূরা আনআম 165
মানুষ সৃষ্টির পর্যায়
তিনটি পর্যায়ে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন

1.প্রথম পর্যায়ে আল্লাহ তায়ালা মাটি দিয়ে আদম (আ:)সৃষ্টি করে আল্লাহ তাতে রুহ দিলেন.আদম আলাই সালাম সৃষ্টিতে কোন মা-বাবার প্রয়োজন হয় নাই.
আদম আ:থেকে হাওয়া আ:সৃষ্টি করেন,কোন মা-বাবার প্রয়োজন হয় নাই.
2.দ্বিতীয় পর্যায়ে মরিয়ম আঃ এর গর্ভে আল্লাহতালা রুহ ফুক দিলেন,এইভাবে ঈসা আঃসালাম পৃথিবীতে আসলো.
নিশ্চয় ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সাদৃশ 3 নং সূরা আলে ইমরান 59
যখন তিনি কিছু করার ইচ্ছা করেন তখন কেবল বলেন, ‘হও” আর তখনই তা হয়ে যায়.
3.তৃতীয় পর্যায়ে আমরা সকল মানুষ মা-বাবার মাধ্যমে এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছি.
মানুষ সৃষ্টির কাঠামো
মাটির উপাদান
মাটির মধ্যে যে সকল উপাদান রয়েছে,মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণ চারটি উপাদান পাওয়া যায়,যেমন-অক্সিজেন,নাইট্রোজেন,কার্বন ও হাইড্রোজেন.
শুক্রবিন্দু

সুতরাং মানুষ চিন্তা করুক কি হতে তাকে সৃষ্টি করা হয়েছে ,তাকে সৃষ্টি করা হয়েছে সাবেগে স্থলিত পানি হতে,এ নির্গত হয় পুরুষের মেরুদন্ড ও নারীর পঞ্জ রাশির মধ্য হতে.নিশ্চয়ই তিনি তার প্রত্যাবর্তনে ক্ষমতাবান,৮৬ নং সূরা তারিক ৫ থেকে ৮
জমাট বাঁধা রক্তপিণ্ড
পুরুষের এই বীর্যে লক্ষ থেকে কোটি শুক্রাণু থাকে, এই শুক্রাণু তে পুরুষ (y), স্ত্রী (x) ক্রোমোজোম থাকে,আর নারীর ডিম্বাশয়ে থাকে x ক্রোমোজোম.

পুরুষের একটি শুক্রাণু x অথবা y ক্রোমোজোম নারীর ডিম্বাশয় প্রবেশ করে,নারীর ডিম্বাশয় এর x ক্রোমোজোমের সাথে মিলিত হয়ে পর্যায়ক্রমে জমাট বাঁধা রক্তপিণ্ড পরিণত হয়.
গোস্তপিণ্ড
হে মানুষ! যদি পুনরুত্থান সম্পর্কে তোমার সন্দিহান হও, তবে ভেবে দেখো যে,আমি তো তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, তারপর শুক্র হতে,তারপর রক্তপিণ্ড হতে,তারপর পূর্ণকৃতি বিশিষ্ট ও অপর্ণাকৃতিবিশিষ্ট গোস্তপিণ্ড হতে,তোমাদের নিকট আমার কুদরত ব্যক্ত করার জন্য;আমার ইচ্ছা মতোই জরায়ুতে নির্দিষ্ট সময় রাখি.২২ নং সুরা হাজ ৫

অস্থিতে
তারপর তিনি এই গোস্তপিণ্ডকে অস্থিতে পরিণত করে, এবং অস্থিকে গোস্ত দ্বারা ঢেকে দেয়.
শিশু সৃষ্টি হয়
তিনি আমাদেরকে সৃষ্টি করেন তুচ্ছ পানি থেকে,পরে পরিমিত করেন,তারপর তাকে গড়ে তুলি স্বতন্ত্র সৃষ্টি (শিশু সৃষ্টি). মহান আল্লাহ যিনি উত্তম স্রষ্টা.

মানুষ সৃষ্টি করেছেন ত্রিবিধ অন্ধকারে
1.মায়ের পেট একটি পর্দা
2.মায়ের জরায়ু আরেকটি পর্দা
3.মায়ের ঝিল্লি,গর্ভফুল বা গর্ভধার
তিনি তোমাদের মাতৃগর্ভের ত্রিভুধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন 39 নং সূরা জুমার 6
নিশ্চয়ই আল্লাহ জানেন,নারী গর্ভে যা ধারণ করে এবং জরায়ুতে যা কিছু সংকুচিত হয় ও বর্ধিত হয়,আর তার কাছে প্রতিটি বস্তু পরিমাণ মতো আছে.১৩ নং সূরা রা’আদ ৮

মানুষ সৃষ্টি নিয়ে কোরআনের আয়াত
আর আমি তো মানুষকে মাটি সার হতে সৃষ্টি করেছি—–পরে তা শুক্রবিন্দু রূপে নিরাপদ স্থানে রাখি—–পরে শুক্রবিন্দুকে— জমাট বাঁধা পরিণত করি— পর ওই জমাট বাঁধার রক্তকে—- মাংসপিণ্ডে পরিণত করি—- ওই মাংসপিণ্ডকে— অস্থিতে— পরে অস্থিকে গোস্ত দ্বারা ঢেকে দিয়েছি—,তারপর তাকে গড়ে তুলি স্বতন্ত্র সৃষ্টি. মহান আল্লাহ যিনি উত্তম স্রষ্টা— তারপর অবশ্যই তোমাদের মৃত্যু হবে——পরে তোমরা কেয়ামতের দিন নিশ্চয়ই জীবিত হবে.২৩নং সূরা মুমিনুন আয়াত ১২ থেকে ১৬

উদাহরণ
- বিদ্রোহী: আমরা মাটিতে উৎপাদিত শস্য,ফল খায়,ফলে আমাদের শরীরে রক্ত হয়, এই রক্ত থেকে বীর্য তৈরি হয়.এই বীর্য থেকে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে মানুষ সৃষ্টি হয়.মানুষ পৃথিবীতে আসে,মৃত্যুবরণ করে আবার মাটিতে রাখা হয়.
- যুক্তিবিদ্যা মতে গরু ঘাস খায়,মানুষ গরু খায়, সুতরাং মানুষ ঘাস খায়.

মানুষ সৃষ্টি মাটি না পানি দিয়ে
- কোরআনে অনেক আয়াতে উল্লেখ আছে মানুষ সৃষ্টি পচা কাদামাটি থেকে, ২১ নং সূরা আম্বিয়া ৩০ নম্বর আয়াতে উল্লেখ আছে প্রাণবান সবকিছু সৃষ্টি পানি থেকে.
- উত্তর হল মানুষ সৃষ্টি করলেন আল্লাহতালা মাটি পানি উভয় এর সংমিশ্রণে.
উদাহরণ
কোন এক ব্যক্তি এক কাপ চা দুধ,চিনি,পানি,চা পাতা,দিয়ে তৈরি করল,এখন যদি সে বলে আমি চা দুধ দিয়ে তৈরি করলাম তাও সঠিক,আবার যদি বলে আমি চা পাতা দিয়ে তৈরি করলাম তাও সঠিক.ঠিক এরকম.
মানুষের মূল্যবান অঙ্গ সৃষ্টি

1.আমরা মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের হই,তখন আমরা কিছুই জানি না.
2.কিন্তু তিনি আমাদেরকে মাতৃগর্ভ থাকা অবস্থায় এক ধরনের খাবারের ব্যবস্থা, শিশুকালে আরেক ধরনের খাবারের ব্যবস্থা,বড় হলে আরেক ধরনের খাবারের ব্যবস্থা করে দিলেন.
3.বেঁচে থাকার জন্য এমন মূল্যবান অঙ্গ দিয়ে তৈরি করেছেন যা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে,যেমন অক্সিজেন গ্রহণ, কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করা,হার্টের পাম্প,বর্জ্য নিষ্কাশন, খাদ্যের পরিপাক.
4.তিনি তুচ্ছ পানির নির্যাস হতে তার বংশ বিস্তার করেন.তাকে সুঠাম করলেন, তাতে নিজের পক্ষ হতে রুহ প্রদান করলেন,কর্ণ, চক্ষু ও মন প্রদান করলেন, যেন কৃতজ্ঞ হই. ৩২ নং সূরা সাজদাহ ৮,৯
প্রত্যেক শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করেন

- প্রত্যেক শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করেন,যখন সে মাতৃ গর্ভে থাকে,তখন তার রবকে ডাকে,মা এবং শিশু উভয়ে রবকে ডাকে.যদি সু সন্তান দাও, তবে কৃতজ্ঞ হব.কিন্তু যখন আল্লাহ সুসন্তান প্রদান করেন,তখন সেই পৃথিবীর দেওয়া বস্তু নিয়ে শরিক করতে শুরু করে.
- তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, আর তা হতে তার স্ত্রী সৃষ্টি করেছেন,যেন তার কাছে সে শান্তি পায়.অতঃপর যখন সঙ্গম করে, তখন সে লঘু গর্ভ ধারণ করে এবং অক্লেশে চলাফেরা করে.যখন উভয় তাদের রবকে ডাকে,যদি আমাদেরকে সুসন্তান দাও, তবে আমরা কৃতজ্ঞ হব.(৭ নং সূরা আ’রা-ফ ১৮৯)
- অতঃপর যখন উভয়েকে সুসন্তান প্রদান করলেন, তখন দেয়া বস্তু নিয়ে তার সাথে শরিক করে,বস্তুত আল্লাহ তাদের শিরক হতে বহু ঊর্ধ্বে(১৯০)
কেন কন্যা হলে মুখ কালো করে ফেলে এবং মাটিতে পুঁতে ফেলত

জাহেলিয়াতের যুগে নারীদের কোন সম্মান ছিল না,এবং নারীদেরকে দাস হিসেবে ব্যবহার করত.এইজন্য তাদের নিজেদের ঘরে কন্যা সন্তান হলে তারা খুব খারাপ মনে করত.ও অশুভ মনে করত
- লোকেদের সামনে দেখা দিত না এবং দুশ্চিন্তা মুখ কালো করে ফেলত.
- সমাজ থেকে নিজেদেরকে আত্মগোপন করত.
- আর তারা চিন্তা করত কি তাকে রেখে দিবে,না মাটিতে পুতে ফেলবে.
- আল্লাহ বলেছেন,তাদের বিচার কত নিকৃষ্ট.
মানুষের জীবনের ধারাবাহিকতা

আল্লাহ তিনিই,যিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেন—–পরে শক্তি প্রদান করে—-শক্তির পরে আবার প্রদান করেন দুর্বলতা ও বার্ধক্য—– তিনি নিজ ইচ্ছামত সৃষ্টি করেন, তিনি মহাজ্ঞানী, শক্তিধর. (30সূরা রুম ৫৪)
মানুষের জন্ম,মৃত্যু ও পুনর্জীবিত
মাটি হতে আমি তোমাদের সৃষ্টি করেছি, ওতেই (অর্থাৎ মাটিতে) তোমাদের ফিরিয়ে নেব এবং আবার তা হতে পুনঃজীবিত করব.২০ নং সূরা তোয়াহা ৫৫
পৃথিবীতে মানুষের অবস্থান কাল

তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন,পরে শুক্র বিন্দু হতে,পরে রক্ত পিণ্ড হতে,তারপর শিশুরূপে তোমাদেরকে বের করে,অতঃপর তোমরা যেন যৌবনে উপনীত হও,পরে বৃদ্ধ হও,কেউ মৃত্যুমুখে পতিত হয়,কেউ বৃদ্ধ হওয়ার পূর্বেও মৃত্যুমুখে পতিত হয়,যেন নির্দিষ্টকাল পৌঁছে,আর যেন তোমরা অনুধাবন কর.৪০ নং সূরা মুমিন ৬৭
মানুষ এর হায়াত বৃদ্ধি বা কম
আল্লাহর অজ্ঞতাসারে কোন নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসব করে না.আর এইভাবে কারো হায়াত বৃদ্ধিও করা হয়না,আর কমানো হয়না,তা নির্ধারিত আছে.নিশ্চয়ই এ কাজ আল্লাহর কাছে অতি সহজ.৩৫নংসূরা ফা-ত্বির ১১
উপসংহার
পরিশেষে বলতে পারি যে মহান আল্লাহ তায়ালা তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর আকৃতি প্রদান করেছে,তার মধ্যে মানুষকে নিজ হাতে তৈরি করেছেন এবং সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে ঘোষণা দিয়েছে.

