প্রিয় পাঠক স্বাগত জানাচ্ছি আপনাকে,আমার এই পোস্টে মানুষ কিভাবে সৃষ্টি হল,মানুষের পূর্বে পৃথিবীতে কে ছিল?কোন ঘটনার প্রেক্ষিতে মানুষ এবং শয়তান পৃথিবীতে আসল এবং বংশবিস্তার করল,সেই সম্পর্কে.
সূচিপত্র
- মানুষ সৃষ্টির বর্ণনা
- মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীতে কে বসবাস করত?
- আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি (মানুষ) সৃষ্টি করতে চাইল
- মাটি সংগ্রহ মানুষ সৃষ্টির জন্য
- মানুষ সৃষ্টির জন্য মাটির প্রক্রিয়া
- মাটি হতে মানুষ সৃষ্টি
- রুহ সঞ্চার
- আদমকে আল্লাহ সব শিখালেন
- বললেন আদমকে সেজদা কর
- তখন এই ইবলিশ অভিশপ্ত হইল
- এই গাছের কাছেও যেও না
- কিন্তু তারা উভয়ে বৃক্ষের ফল খেল এবং কি ঘটলো
- পৃথিবীতে আসা আদম,হাওয়া এবং শয়তান
- আদম সন্তানের প্রতি আল্লাহর উপদেশ
- উপসংহার
মানুষ সৃষ্টির বর্ণনা
প্রথম মানুষ কিভাবে সৃষ্টি হল এবং তা থেকে তার সঙ্গিনী সৃষ্টি হল তাদের দুজন থেকে সকল মানুষ সৃষ্টি বিবরণ দেওয়া হল
মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীতে কে বসবাস করত?

- সৃষ্টিকর্তা এই পৃথিবী সৃষ্টির পর পৃথিবী অনেক উত্তপ্ত এবং অগ্নিতে ছিল,তখন আল্লাহ আগুন থেকে জ্বীন সৃষ্টি করল,
- আর জ্বীন জাতি তখন পৃথিবীতে বসবাস করত,তখন জ্বীন জাতি পৃথিবীতে রক্তপাত ও অশান্তি করত.
- আর পৃথিবী যখন ধীরে ধীরে শীতল হলো,পাহাড় পর্বত স্থাপন করলেন,নদী সমুদ্র স্থাপন করলেন এবং মানুষ বসবাসের উপযোগী করলেন,
- তখন সৃষ্টিকর্তার মনে প্রতিনিধি বা মানুষ সৃষ্টি করতে ইচ্ছা হইল.অতঃপর ফেরেশতাদেরকে ডেকে বললেন
আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি মানুষ সৃষ্টি করতে চাইল

1.আর( স্মরণ কর) যখন আপনার প্রভু ফেরেশতাদের বলল,আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব,
2.তারা বলল,আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করতে চান,যে অশান্তিও রক্তপাত ঘটাবে,আমরাই তো সর্বদা আপনার গুনগান ও পবিত্র বর্ণনা করছি,
3.আল্লাহ বলেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না.২ নং সূরা বাকারা ৩০
বিদ্রোহী: পূর্বে জ্বীন জাতি রক্তপাত ও অশান্তি করেছিল,ফেরেশতারা তা জানতো,এজন্য ফেরেশতারা আল্লাহকে বলল যে,তারা রক্তপাত ও অশান্তি ঘটাবে.
মাটি সংগ্রহ মানুষ সৃষ্টির জন্য

- হাদিসের আলোকে জানা যায় যে,আল্লাহ প্রথমে জিবরাঈল (আঃ) কে পৃথিবী থেকে মাটি আনার নির্দেশ দেয়.
- কিন্তু তিনি মাটি আনতে পারল না.কারণ মাটি তাদের কাছে আল্লাহর আশ্রয় চাইতেছে.মাটির কিছু অংশ জাহান্নামের আগুনে জ্বলার ভয়ে.
- পরে মিকাইল ও ইসরাফিল আলাই সালামকে পৃথিবী থেকে মাটি আনার জন্য নির্দেশ করেন,তিনি ও মাটি আনতে পারে নাই,কারণ মাটি আশ্রয় প্রার্থনা করতেছে
- পরবর্তীতে মালাকুল মউত আজরাইল (আ:)কে নির্দেশ করেন,তখন তিনি পৃথিবীর বিভিন্ন অংশ থেকে মাটি নিয়ে আসলেন.মাটির অনুরোধ শুনেন নাই.
- আর এই মাটি কালো,লাল,সাদা,বিভিন্ন রঙের ছিল,তাই মানুষ জাতির রঙ্গ বিভিন্ন হয়ে থাকে.
- বিদ্রোহী:পরবর্তীতে আল্লাহ তায়ালা আজরাইল আলাই সালামকে মানুষের রুহু কবজ করার দায়িত্ব দেন.
মানুষ সৃষ্টির জন্য মাটির প্রক্রিয়া

1.কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিসের ভিত্তিতে বুঝা যায় যে,আল্লাহতাআলা প্রথমে এই মাটিকে ৪০ বছর কাবা ঘরের পাশের স্থানে রেখে দিলেন
2.পরবর্তী ৪০ বছর এই মাটিকে বৃষ্টি দিয়ে ভেজালেন আঠালো করলেন এবং পচা কাদা মাটির মত করলেন
3.পরবর্তীতে নিজ হাতে সুন্দর আকৃতি দিয়ে আদমকে তৈরি করলেন.(অর্থাৎ আদমের দেহ তৈরি করলেন)
4.অতঃপর ৪০ বছর সূর্যের তাপ দিয়ে শুকনো ঠনঠনে করলেন.নিশ্চয়ই আল্লাহর কাছে একদিন আমাদের হাজার বছরের সমান.
মাটি হতে মানুষ সৃষ্টি

স্মরণ কর তোমার রব ফেরেশতাদের বলেছিলেন,আমি মাটি হতে মানুষ সৃষ্টি করেছি.৩৮ নং সুরা সোয়াদ ৭১
স্মরণ করুন, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন,আমি মানুষ তৈরি করব পচা কাঁদা হতে তৈরী শুষ্ক মাটি দিয়ে১৫ নং সূরা হিজর ২৮
অতঃপর যখন তাকে সুঠাম করব,তার ভিতর রুহ দিব,তখন তোমরা সেজদায় অবনত হবে ২৯
মানুষ সৃষ্টির জন্য রুহ সঞ্চার

- অতঃপর আল্লাহ তায়ালা জিবরাঈল আলাই সালাম এর মাধ্যমে মাটির তৈরি আদমকে জান্নাতে নিয়ে গেলেন
- যখন মাটির তৈরি আদমকে রুহ সঞ্চার করলেন তখন আদমের মাথা মাংসে পরিণত হলো.
- রুহু টা যখন নাগ পর্যন্ত আসলো তখন তিনি হাছি দিলেন,এবং বললেন আলহামদুলিল্লাহ.আর রুহুটা যখন চোখ পর্যন্ত আসলো তখন তিনি জান্নাতের সব নেয়ামত দেখলেন এবং ওইদিকে ঝকার চেষ্টা করলেন.
- রুহুটা যখন ধীরে ধীরে পা পর্যন্ত আসলো তিনি উঠে দাঁড়ালেন. এবং জান্নাতের প্রতি আকর্শিত হলেন.
- আল্লাহর এই অসীম ক্ষমতা দেখে ফেরেশতারা অবাক হয়ে গেলেন.
- এইভাবে আল্লাহ আদম আলাই সাল্লাম কে সুঠাম করলেন.
আদমকে আল্লাহ সব শিখালেন

আল্লাহ তাআলা আদমকে জ্ঞান ও প্রজ্ঞা দিলেন
তিনি আদমকে সব কিছুর নাম শিখাইলেন,পরে তাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন,
| আল্লাহ বললেন | ফেরেস্তারা উত্তর দিলেন |
| এখন তোমরা আমাকে নামগুলো বলে দাও,যদি সত্যবাদী হও.(02 নংসূরা বাকারা ৩১ আল কুরআন) | বলল ( ফেরেশতারা) আপনি পবিত্র,আমরা কিছুই জানি না, আপনি যা শিক্ষা দিয়েছেন তার বাহিরে,নিশ্চয়ই আপনি জ্ঞানময় মহাজ্ঞানী ও বিজ্ঞানী.২ নং সূরা বাকারা ৩২ |
আদম(আ) সব নাম বলতে শুরু করল
আল্লাহ বলেন,হে আদম,বলে দাও এদের নাম,যখন তিনি এদের নাম বলে দিলেন
তখন আল্লাহ বলেন আমি কি বলিনি যে,নিশ্চয়ই আমি আসমান জমিনের অদৃশ্য বিষয়ে জানি এবং তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন কর,তাও আমি জানি.২ নং সূরা বাকারা ৩৩
বললেন আদমকে সেজদা কর
1.অতঃপর আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে বললেন আদম কে সম্মান কর,ফেরেশতারা আল্লাহর আদেশ অমান্য করেন নাই,
2.তখন সকল ফেরেশতা একত্রে সেজদা করল.১৫ নং সূরা হিজর ৩০
3.যখন ফেরেশতাদের বললাম,আদমকে সেজদা কর,তখন ইবলিশ ব্যতীত সকলেই সেজদা করলো,সে অমান্য ও অহংকার করল এবং সে কাফের হয়ে গেল ২ নং সূরা বাকারা ৩৪

ইবলিশ সেজদা করল না
কিন্তু ইবলিশ করল না,সে সেজদা কারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল.১৫ নং সূরা হিজর ৩১
দেখুন শয়তান আল্লাহর আদেশ অমান্য করলো এবং সে যুক্তি উপস্থাপন করল এই বিষয়টি বিস্তারিত শয়তান বিভাগের লেখা আছে.
তখন এই ইবলিশ অভিশপ্ত হইল
- বললেন,এখান হতে বের হয়ে যাও,নিশ্চয়ই তুমি অভিশপ্ত এবং নিশ্চয়ই তোমার প্রতি না’লত কেয়ামত পর্যন্ত.১৫ নং সূরা হিজর ৩৪থেকে৩৫
- অভিশপ্ত হওয়ার পর তার নাম আজাজিল থেকে ইবলিশ শয়তানের রূপান্তরিত হলো.এবং ইবলিশ শয়তান কে জান্নাত থেকে বের করে দিল,
- আর তখন সে ক্ষমা না চেয়ে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করতে শুরু করল.
ইবলিশ প্রতিজ্ঞা করল
ইবলিশ বললেন আপনার ক্ষমতার শপথ আমি তাদের সকলকে সর্বনাশ করব,তবে যারা আপনার খাঁটি বান্দা তাদের ছাড়া.৩৮ নং সূরা সোয়াদ ৮২ থেকে ৮৩
হাওয়া আলাইসালাম সৃষ্টি
1.আদম আলাই সাল্লাম যখন জান্নাতে একাকীত্ব অনুভব করলো এবং নিঃসঙ্গ অনুভব করল
2.তখন আল্লাহ আদম আলাই সালামের শরীরের অঙ্গ থেকে হাওয়া আলাই সালাম কে সৃষ্টি করলেন,
এবং আল্লাহ তাদের দুজনের বিবাহ দিলেন ফেরেশতারা সাক্ষী ছিল,হাদিস মোতাবেক.
3.আল্লাহ প্রথমে আদম আলাই সালামকে সৃষ্টি করলেন,তার থেকে হাওয়া আ:কে সৃষ্টি করলেন এবং তাদের দুজন থেকে বহু নর-নারী পৃথিবীতে সৃষ্টি করলেন.৪ নং সূরা নিসা ১ নং আয়াতে এই বিষয় উল্লেখ আছে .
আল্লাহ সতর্ক করলেন আদমকে
অতঃপর বললাম হে আদম শয়তান তোমার এবং তোমার স্ত্রীর প্রকাশ্য শত্রু,সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার না করে,করলে দুর্ভাগা হবে.
সেইখানে সব আছে,সেখানে না হবে ক্ষুধার্ত,না হবে উলঙ্গ,না হবে পিপাসার্ত,না আছে রৌদ্র তাপে কষ্ট.২০ নং সুরা তোয়াহা ১১৭ থেকে ১১৯
এই গাছের কাছেও যেও না

- বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বাস কর.আর যেখানে যা ইচ্ছা আহার কর,কিন্তু এ গাছের কাছেও যেও না,অন্যথায় তোমরা গণ্য হবে জালিম রূপে.২ নং সূরা বাকারা ৩৫
- এটাই ছিল তাদের পরীক্ষা,কিন্তু তারা বুঝতে পারল না,
- আর তখন আদম আলাই সাল্লাম এবং হাওয়া আলাই সালাম জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতেছিল.
- আর এই দিক দিয়ে শয়তান ক্রোধে,হিংসায় জ্বলে পুড়েতে ছিল আর কিভাবে জান্নাতে ঢুকবে তার কৌশল খুজতেছে.
শয়তান কিভাবে জান্নাতে ঢুকলো
শয়তান সাপের মুখের ভিতরে ঢুকে সে জান্নাতে ঢুকে গেল এবং শয়তান ধীরে ধীরে বিভিন্ন কৌশল অবলম্বন করলো.
শয়তানের কুমন্ত্রণার কৌশল
1.ওরে কুমন্ত্রণা দিল শয়তান, সে বলল, হে আদম আমি কি তোমাকে অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা ও অবিনশ্বর রাজত্বের কথা বলব?২০ নং সূরা তুয়াহা ১২০
2.এবং বলল তোমাদের রব এই বৃক্ষ সম্পর্কে নিষেধ করেছেন,যেন তোমরা ফেরেশতা বা বাসিন্দা হয়ে না যাও চিরদিনের জন্য
আর সে উভয়কে কসম দিয়ে বলল,আমি অবশ্যই শুভাকাঙ্ক্ষী.(৭নং সূরা আ’রা-ফ ২০- ২১)
কিন্তু তারা উভয়ে বৃক্ষের ফল খেল এবং কি ঘটলো
পরে তারা উভয়ে ওর ফল খেল, তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল, ওতে তারা বৃক্ষপত্র দ্বারা নিজেকে ঢাকতে লাগলো, আদম তার রবের অবাধ্য হলো,ফলে সে পথভ্রষ্ট হল.২০ নং সূরা তুয়াহা ১২১

শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু
আল্লাহ বলেন,আমি কি তোমাদেরকে এই বৃক্ষ হতে নিষেধ করি নি? আমি কি বলি নি এই গাছের কাছেও যেও না.কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু.
পৃথিবীতে আসা আদম,হাওয়া এবং শয়তান
- কিন্তু শয়তান তাদেরকে পদস্থলিত করল এবং আবাসস্থল হইতে বের করে দিল.আল্লাহ বলেন,তোমরা নেমে পড় পৃথিবীতে,তোমরা পরস্পর শত্রু, তোমাদের জন্য রইল পৃথিবীতে কিছুকালের জন্য অবস্থান ও জীবিকা. ২ নং সূরা বাকারা ৩৬
- বললেন, সেখানেই জীবন যাপন সেখানেই মৃত্যু, সেথা হতেই বের করে আনা হবে(৭নং সূরা আ’রা-ফ ২৫
- বললাম, সকলেই নেমে যাও,পরে যখন আমার পক্ষ হতে কোন উপদেশ আসবে তখন যারা মানবে আমার উপদেশ তাদের কোন ভয় ও চিন্তা থাকবে না.২ নং সূরা বাকারা ৩৮
- আর যারা কাফের এবং মিথ্যা মনে করবে আমার আয়াতকে, তারা জাহান্নামী এবং সেখানে তারা চিরকাল থাকবে.২ নং সূরা বাকারা ৩৯
শয়তান পরস্পর শত্রুরুপে ছিল

1.এই ভাবে আদম (আ:) হাওয়া (আ:) এবং শয়তান পৃথিবীতে আসলো এবং তাদের দুইজন থেকে সারা পৃথিবীর এই মানুষ বংশ বিস্তার করল.আর আদম (আ:) হাওয়া (আ:) এবং শয়তান এই পৃথিবীতে শত্রু রূপে বসবাস করতে লাগলো.
2.তিনি বললেন, তোমরা পরস্পর শত্রুরুপে নেমে যাও, তোমাদের জন্য পৃথিবীতে কিছু সময় বসবাস ও জীবিকা আছে.(৭নং সূরা আ’রা-ফ24
আদম এবং হাওয়া (আ:) আল্লাহর কাছে ক্ষমা চাইলো

তারা বলল,হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি,যদি আপনি ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব.৭ নং সূরা আ’রা-ফ ২৩
আল্লাহ তাকে ক্ষমা ও পথ দেখালেন
1.আদম নিজ রব থেকে কিছু বাণী পেলেন,তিনি তাকে ক্ষমা করে দিলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু ২ নং সূরা বাকারা ৩৭
2.পরে আল্লাহ তাকে মনোনীত করলেন এবং ক্ষমা ও পথ দেখালেন.২০ নং সূরা তোয়াহা ১২২
আদম সন্তানের প্রতি আল্লাহর উপদেশ
- হে আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি লজ্জাস্থান ঢাকবার ও সৌন্দর্যের জন্য আর তাকওয়ার পোশাকই উত্তম.
- এটা আল্লাহর নিদর্শন সমূহে অন্যতম যেন উপদেশ গ্রহণ করে.(৭ নং সূরা আ’রা-ফ২৬
- হে আদম সন্তান শয়তান যেন বিপদের না ফেলে,যেভাবে সে তোমাদের মাতা পিতাকে বেহেশত হতে বের করেছিল
- সে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য তাদেরকে বিবস্ত্র করেছিল
- সেও তার দল তোমাদেরকে এমন ভাবে দেখে,অথচ তোমরা তাদেরকে দেখো না,
- যারা ঈমান আনে না,আমি শয়তানকে তাদের বন্ধু করেছি.(৭ নং সূরা আ’রা-২৭)
উপসংহার
পরিশেষে বলতে পারি যে এই ভাবে মহান আল্লাহ তা’আলা মানুষ সৃষ্টি করলেন এবং পৃথিবী সৃষ্টির পর মানুষের বসবাসের উপযোগী হওয়ার পর পৃথিবীতে পাঠালেন,আর তাদের থেকে সারা বিশ্বের মানুষ আবাদ করতেছেন,যাহা এখনো চলতেছে.

